


রংপুরের তারাগঞ্জে এনজিও সংস্থা আশা ইকরচালী ব্রাঞ্চের উদ্যোগে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইকরচালী ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাদল মিয়ার সভাপতিত্বে রোববার সকালে ইকরচালী ব্রাঞ্চে উদ্বোধন করা হয়। ০৯ থেকে ১১ ফেব্রুয়ারী এ ফিজিওথেরাপি ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আশা’র সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচীর প্রশংসা করে চিকিৎসা সেবা নিতে আশা আব্দুল আজিজ বলেন, সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আশা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
ইকরচালী ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাদল মিয়া বলেন, আশা আর্থসামাজিক উন্নয়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ঋণ প্রদানের পাশাপাশি শিক্ষা প্রোগ্রাম, স্যানিটেশন প্রকল্প এবং চিকিৎসা সেবা সহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।