1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয় পরামর্শমূলক সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

রংপুরে জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয় পরামর্শমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৬ জন দেখেছেন
ইউসেপ রংপুর অঞ্চলে জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয় একটি পরামর্শমূলক সভা বুধবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক মীর তামান্না সিদ্দিকা বিভাগীয় প্রধান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, মো. আশরাফ উদ্দিন, উপ-পরিচালক, ফিল্ড অপারেশনস, ইউসেপ বাংলাদেশ, মো. মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, চেয়ারপারসন, উদ্যোক্তা উন্নয়ন কমিটি, পরিচালক, মোতাহার গ্রুপ,  লায়ন মো. আজহারুল ইসলাম দুলাল, সহযোগী অধ্যাপক, বেগম রোকেয়া কলেজ, রংপুর, মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউসেপ রংপুর অঞ্চল, হাফিজার রহমান রিংকু, সদস্য এ্যাডভাইজার কমিটি।
এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ব্যবস্থাপক/মহাব্যবস্থাপক, এইচআর এবং অ্যাডমিন ম্যানেজার, ট্রেড বডি/অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, টিভিইটি ইনস্টিটিউটের প্রতিনিধি।অধ্যাপক মীর তামান্না সিদ্দিকা বিভাগীয় প্রধান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের প্রতি গুরুত্ব আরোপ করেন। মো. জিয়াউর রহমান, এইচআর ম্যানেজার, আবুল খায়ের টোব্যাকো গ্রুপ, সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে নারীদের অংশগ্রহনের কথা উল্লেখ করেন। মো. আশরাফ উদ্দিন, উপ-পরিচালক, ফিল্ড অপারেশনস, ইউসেপ বাংলাদেশ এর কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। ইসলামে নারীদের অধিকার সম্পর্কে সূরা আন নিসা এর কথা তুলে ধরেন। ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, টিভিইটি, বেসরকারি খাত এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দক্ষতার ঘাটতি এবং সহযোগিতা মোকাবেলা সম্পর্কে বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )