1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

ফ্যাসিস্ট সরকারের বিচার করতে কাজ করছেন জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সামজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমাল বিন মুহাম্মদ আল ওয়াইসের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা বিভিন্ন দেশে বিপুল টাকা পাচার করেছে।

 

এসব টাকা ফিরিয়ে আনা এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ। তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতোমধ্যে আমরা ১৫টি সংস্কার কমিশন করেছি। তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে শিগগিরই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাব। ড. ইউনূস বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা সবই উন্নতি হবে। জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পুরোনো কাজে ফিরে যেতে চাই। বাংলাদেশের এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মুহাম্মদ আল ওয়াইস।

 

 

এসময় আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় বাংলাদেশ-আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে। ড. ইউনুস আমিরাতকে ধন্যবাদ জানান ১০ লাখেরও বেশি বাংলাদেশিকে দেশটিতে কাজের সুযোগ দেওয়ার জন্য। আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতিতে তিনি শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। এর আগে গতকাল ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় রাত ১১টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )