1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ জন দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে শহীদ শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তাকে জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

 

গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ নিষিদ্ধ সংগঠন ইসলামপুর উপজেলা ছাত্রলীগ কমিটির ১নং সদস্য ও ওই উপজেলার গঙ্গাপাড়া এলাকার শাহনেওয়াজের ছেলে। এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি।

 

জানা গেছে, সারদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ইসলামপুর থানা পুলিশ। অভিযানে শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ী থেকে আবু সাঈদ হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়।

 

ইসলমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে রংপুরে ৩টি হত্যা মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )