1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় ঐক্যমতের ভিত্তিতে সকল প্রেসক্লাব বিলুপ্তির পর একীভূত ঘোষণা | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় ঐক্যমতের ভিত্তিতে সকল প্রেসক্লাব বিলুপ্তির পর একীভূত ঘোষণা

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় কার্যকর থাকা সকল প্রেসক্লাবকে একীভূত করে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে একটি প্রেসক্লাব গঠনের প্রচেষ্টা দীর্ঘদিনের।
সেই ধারাবাহিকতায় আলোচনার ভিত্তিতে  আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে ১৬ ফেব্রুয়ারী রবিবার একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে প্রেসক্লাবগুলো।
দীর্ঘদিন ধরে চলা সমন্বয়হীনতা, অভ্যন্তরীণ কোন্দল  এবং পেশাদারিত্বের অভাবে সাংবাদিক সমাজের মধ্যে মতবিরোধ বিদ্যমান ছিল। সেই সংকট দূর করতে গঙ্গাচড়া প্রেস ক্লাব, প্রেসক্লাব গঙ্গাচড়া, প্রেস ক্লাব গঙ্গাচড়া, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ প্রেসক্লাব, গঙ্গাচড়া মডেল প্রেস ক্লাব, গঙ্গাচড়া সাংবাদিক সোসাইটিসহ সকলে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার উপজেলা পরিষদ চত্বরে সকল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে একীভূত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
উপস্থিতির মধ্যে একজন সিনিয়র সাংবাদিক বলেন, “সাংবাদিকতার গুণগত মান বজায় রাখা এবং অপেশাদার কার্যকলাপ এড়ানোর জন্য এই সিদ্ধান্ত জরুরি ছিল। নিশ্চয়ই এটা ভালো উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )