1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় লক্ষীটারী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ  অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

গঙ্গাচড়ায় লক্ষীটারী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ  অনুষ্ঠিত

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীটারী ইউনিয়নের উদ্যোগে গত শনিবার ১৫ ফেব্রুয়ারী  রাতে মহিপুর দ্বি- মুখী উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন জামায়াত সভাপতি মো আশরাফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন  রংপুর  মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমীর মওলানা নায়েবুজ্জামান, মিঠাপুকুর উপজেলা আমীর আসাদুজ্জামান শিমুল সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
 বিগত সারে ১৫ বছর ফ্যাসিষ্ট আওয়ামী  সরকারের নির্যাতনের শিকার হয়ে ইসলামের দাওয়াতে যে ঘাটতি হয়েছে এ বছর ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে পৌঁছে দিয়ে সে ঘাটতি পূরণ করতে হবে। তিনি আরো বলেন, অনতিবিলম্বে জামায়াতে ইসলামীর প্রতিক সহ নিবন্ধন ফেরত দিতে হবে, এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। যদি আমাদের দাবী মানা না হয়, তাহলে  আমরা সারাদেশে প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা  দিব। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )