1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ফুলবাড়ীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ জন দেখেছেন

ঢাকা থেকে গ্রামের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী এসেও গ্রেফতার এড়াতে পারলেন না সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)। রবিবার (১৬ ফেব্রুয়ারী) রাত আটটার দিকে ফুলবাড়ী থানার পুলিশ তাকে তার গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করেছে। দোলনা আক্তার উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকেন। সম্প্রতি ঢাকা সহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়ীতে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার কে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ৬ নং মামলায় গ্রেফতার দেখানো হয়। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )