গঙ্গাচড়ায় ডেভিল হান্ট অভিযানে ১৬ ফেব্রুয়ারী রাতে কোলকোন্দ ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী ও গংগাচড়া মডেল থানা পুলিশের যৌথ অভিযানে রাতে কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট বাজার এলাকা থেকে মোখলেছার রহমান (মোখলেছ) এর ছেলে সাইদুর রহমান মনাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী ।
তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করা , রাষ্ট্রের নিরাপত্তা , জননিরাপত্তা তথা জনশৃংখলা বিঘ্নিত করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে অনলাইনে এবং জনসম্মুক্ষে প্রচারনা চালানো সহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।