1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে পিকনিকের টাকা না পেয়ে ছাত্রীর আত্মহত্যা! | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

পীরগঞ্জে পিকনিকের টাকা না পেয়ে ছাত্রীর আত্মহত্যা!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

পীরগঞ্জে বাবার কাছে পিকনিকের টাকা না পেয়ে মাদরাসা পড়ুয়া মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকাল ৯ টায় উপজেলা ছাতুয়া গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ছাতুয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী সুরভী খাতুন (১৫) তার দিনমজুর বাবা রন্জু মিয়ার কাছে পিকনিকের জন্য ২ হাজার টাকা চায়।

কিন্তু বাবা একসাথে ২ হাজার টাকা সংগ্রহ করে মেয়েকে দিতে না পারায় মেয়ে অভিমান করে সোমবার তাদের শয়ন ঘরের বর্গায় রশি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরিবার লাশের ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করবে বলে জানায়। পরে পুলিশ অপমৃত্যুর মামলা করেছে বলে ওসি এমএ ফারুক জানান। বাবা রন্জু মিয়া হাউমাউ করে কেঁদে বলেন, মোর সংসারই চলে না। তাও অল্প অল্প করি ট্যাকা দিবার চাচো। ট্যাকা না পায়ায় মোর মাও টা (মেয়ে) মরি গেলো! সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফন হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )