1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

গঙ্গাচড়ায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেফতার 

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ জন দেখেছেন
দেশের  আইনশৃঙ্খলা পরিস্থিতি সংরক্ষণ ,জননিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে গঙ্গাচড়া  বাজার এলাকা থেকে আলমবিদিতর ইউনিয়ন শ্রমিকলীগ  সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
গংগাচড়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযান “ডেভিল হান্ট ” পরিচালনায়  ২০  ফেব্রুয়ারী বিকেলে ওয়ারেছ আলীর ছেলে ও নোহালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজমুল হোসেন সুরুজকে  পূর্ব কচুয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
তার  বিরুদ্ধে  দেশকে অস্থিতিশীল  করা , রাষ্ট্রীয় ও জননিরাপত্তা তথা জনশৃংখলা বিঘ্নিত করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে অনলাইনে এবং জনসম্মুক্ষে প্রচারনা চালানো সহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে।  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )