কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মনিরুজ্জামান বেঞ্জু (হাতি প্রতীক) ১৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, জালাল হোসেন (মই প্রতীক) ১৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং আহসান হাবীব দুলাল (মোরগ প্রতীক) ২৩৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ১৫-১৭ ফেব্রুয়ারি গঙ্গাচড়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোট ১০ জন প্রার্থী। সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা বিএনপি মনোনীত নির্বাচনী মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন শাহাদাৎ।
বিজয়ী সভাপতি মনিরুজ্জামান বেঞ্জু বলেন, “এ বিজয় শুধু আমার নয়, পুরো দলের। ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও শক্তিশালী করব।” সাধারণ সম্পাদক জালাল হোসেন বলেন, “বিএনপির আদর্শ বাস্তবায়নে আমাদের নতুন কমিটি নিরলস পরিশ্রম করবে।”
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরুজ্জামান মিলন, সদস্য সচিব আইয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লিজু প্রামানিক, চাঁদ সরকার, সদস্য নওশা মিয়া, শফিকুল ইসলাম চাঁন, আব্দুল গফুর, বেলাল হোসেন, সোহেল, নাহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন, সদস্য সচিব শাহীন আলম সোনা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর ইসলাম রঞ্জু, সদস্য সচিব বুলবুল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আখতারুজ্জামান তিতাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।