1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুরু বাংলাদেশের | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ জন দেখেছেন

কাবাডিতে বাংলাদেশ নিজেদের মাটিতে দীর্ঘদিন পর সিরিজ খেলছে। ফেডারেশনের তথ্য মতে, ১৯৭৪ সালের পর আবার কাবাডি সিরিজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ বড় ব্যবধানে জয়লাভ করেছে। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল পল্টন ময়দানে বিকাল সাড়ে তিনটায় সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

 

ইতিহাস ও পরিসংখ্যান সব দিক দিয়েই নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কাবাডিতে নেপাল কখনও হারাতে পারেনি বাংলাদেশকে। সেই ধারাবাহিকতা মিজানরা ধরে রাখলো সিরিজের প্রথম ম্যাচ থেকেই। শুরু থেকেই নেপালকে চেপে ধরে বাংলাদেশের খেলোয়াড়রা। ২৮-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। বিরতির পরও নেপালকে কোন সুযোগ দেয় নি স্বাগতিকরা।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )