1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ‍্যাপক আনোয়ারু | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ‍্যাপক আনোয়ারু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৪ জন দেখেছেন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জামায়াতের  প্রার্থী ঘোষনা করা হয়েছে। প্রার্থীর নাম অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম।তিনি উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের অধিবাসী। শনিবার (২২ ফেব্রুয়ারি ) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকী বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী-নাগেশ্বরী উপজেলা ও কচাকাটা থানার ২৫ টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ গঠিত।

অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম ছাত্র শিবিরের  কারমাইকেল কলেজ রংপুর শাখার সাবেক সভাপতি, রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি ও সাবেক নায়েবে আমির, রংপুর- দিনাজপুর অঞ্চল সদস্য  এবং বর্তমানে  রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।এবিষয়ে অধ্যাপক আনোয়ারুল ইসলাম  জানান, সংগঠনের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং  কুড়িগ্রাম-১ আসনকে সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত রাখতে কাজ করে যাবো।

কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকী  বলেন কুড়িগ্রাম জেলার সংসদীয়  ৪টি আসনের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে এবং প্রার্থীদের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন স্থানীয় সংগঠনের মতামতের ভীত্তিতে সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )