1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

গঙ্গাচড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার 

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন
দেশের  আইনশৃঙ্খলা পরিস্থিতি সংরক্ষণ ,জননিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়াতেও বিশেষ অভিযান “ডেভিল হান্ট” পরিচালনা করে গঙ্গাচড়া  বাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগ  সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। গংগাচড়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযান “ডেভিল হান্ট ” পরিচালনায় গতকাল সন্ধ্যায় বড়বিল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনের ছেলে ও গঙ্গাচড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং বড়বিল ইউনিয়ন ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদ মিস্টার আলীকে (২১) গঙ্গাচড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ।
তার  বিরুদ্ধে  দেশকে অস্থিতিশীল  করা , রাষ্ট্রীয় ও জননিরাপত্তা তথা জনশৃংখলা বিঘ্নিত করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে অনলাইনে এবং জনসম্মুক্ষে প্রচারনা চালানো সহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ আল এমরান মিস্টারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,মিস্টার আলী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা। আইনগত প্রক্রিয়া শেষে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )