রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার পাকারমাথা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আটক জাহেদুল ইসলাম জাহিদ পীরগাছা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের প্রথম আসামি হিসেবে জাহেদুল ইসলাম জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও নানা আলোচনা চলছে।