1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যা সন্তান : আসিফ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যা সন্তান : আসিফ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৮১ জন দেখেছেন

জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি।

এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংগীত শিল্পী এক পোস্ট দিয়ে উল্লেখ করেছেন যে, ‘পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যা সন্তান।’

আসিফ আকবর লিখেছেন, ‘আমি বিশ্বাস করি মেয়ের বাবা হতে পারা এক জীবনের পূর্ণতা। পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যা সন্তান। স্বয়ং আল্লাহ কন্যা সন্তান দান করে খুশী হন। ৩৪ মাস বয়সী মেয়ে আমার, জীবনের মোড় ঘুরিয়ে দেয়া নীহারিকার মত এক ধূমকেতু আইদাহ্ আসিফ রঙ্গন।’

তার কথায়, ‘শৈশবে অন্যের বাগানের ফুল চুরি করে স্কুলের ম‍্যামদের উপহার দিতাম। যদিও ভোরের কুয়াশাভেজা তরতাজা ফুলগুলো ছিঁড়তে খারাপ লাগতো! সেই ভোরেই আবার পূজারি আন্টিদেরও শিউলি আর জবা ফুলের জোগান দিতাম, খুব খুশী হতেন।’

এরপর বলেন, ‘ভালোবাসার টানে ক্রিকেট ম্যাচ শেষে সিলেট থেকে কুমিল্লায় চলে এসেছি ট্রেনে, প্রচণ্ড শীতে রাত গভীরে হাতে ছিল ফুল। আর এখন ফুল দেখলে আলতো করে হাত বুলিয়ে দেই, এমনকি দোকান থেকে ফুল কিনেও কাউকে উপহার দেইনা। কন্যা সন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ফুল।’

আসিফের ভাষ্য, ‘রঙ্গন সবসময়ই আমার প্রিয় ফুল, সম্ভবত এ জন্যই ওর মা মেয়ের নাম রেখেছে রঙ্গন। ফুলেদের রাখতে হয় আলতো আদরেই। পুরুষের জীবনে নারী কন‍্যা- প্রেমিকা/ জায়া- জননী রূপে বারবার ফিরে আসবেই। আমার মেয়ে আইদাহ্ এর ব‍্যতিক্রম নয়, সে এক অদ্ভুত মায়া। ভালবাসা অবিরাম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )