1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আইনি লড়াই শেষে চেয়ারম্যান শামসুল হুদার শপথ গ্রহণ  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

আইনি লড়াই শেষে চেয়ারম্যান শামসুল হুদার শপথ গ্রহণ 

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন
দীর্ঘ আইনি লড়াই শেষে মহামান্য হাইকোর্টের রায়ের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলাধীন ৩ নং বড়বিল  ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন এ্যাভোকেট শামসুল হুদা । সোমবার (০৩ মার্চ)  আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও  আওয়ামীলীগ প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে স্বতন্ত্র প্রার্থী শামসুল হুদা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে কোর্ট কতৃক ভোট গণনায়  ৫৩৫ ভোটের ব্যবধানে শামসুল হুদাকে বিজয়ী ঘোষণা করা হয় ।
নিম্ন কোর্টের রায়ের বিপক্ষে শহীদ চৌধুরী দ্বীপ  উচ্চ কোর্টে আপিল করলে পরবর্তীতে দীর্ঘদিন মামলা চলমান থাকার পর গত ১৩ ফেব্রুয়ারী মহামান্য হাইকোর্ট দায়েরকৃত  রিটটি খারিজ করে। তারই প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের নির্দেশে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল এই শপথ অনুষ্ঠানের আয়োজন করেন এবং শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর শামসুল হুদা  বলেন, “এই জয় শুধু আমার নয়, এই বিজয় ৩ নং বড়বিল  ইউনিয়নবাসীর। তারা যে মূল্যবান ভোট আমাকে দিয়েছিলেন, আদালতের রায়ে তার সঠিক  প্রতিফলিত ঘটেছে । আমি  ইউনিয়নবাসীর সেবা ও উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”
স্থানীয় বাসিন্দারা নতুন চেয়ারম্যানের কাছে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা মনে করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ভোট কারচুপির বিষয়ের বিরুদ্ধে  দীর্ঘ আইনি লড়াইয়ের স্বচ্ছতা প্রমাণিত  হয়েছে, আইনি লড়াইয়ের পর পাওয়া এই বিজয় যেমন  সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমনি গোটা বাংলাদেশে আওয়ামী নির্বাচন কারচুপির বিষয়টিকেও স্পষ্ট করেছে। এবিষয়ে মুঠোফোনে  তৎকালীন গঙ্গাচড়া উপজেলা নির্বাচন অফিসার  আইনুল হক বলেন, আমি উপজেলা ইলেকশন অফিসারের দায়িত্বে  ছিলাম। ইউনিয়ন নির্বাচন অফিসারের দায়িত্বে থাকা ব্যাক্তি ভালো বলতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )