1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘গে অ্যাক্টিভিস্ট’ অভিযোগের বিষয়ে যা বললেন তাসনিম জারা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

‘গে অ্যাক্টিভিস্ট’ অভিযোগের বিষয়ে যা বললেন তাসনিম জারা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৩১ জন দেখেছেন

রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে কিছু মানুষ ডা. তাসনিম জারাকে ‘গে অ্যাক্টিভিস্ট’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। যা পুরোটাই নিছক বানোয়াট গল্প বলে দাবি করেছেন ডা. তাসনিম জারা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন দাবি করেন।

 

নতুন ঘোষিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।  নতুন রাজনৈতিক দলে পদ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ তার পেশাগত বিষয় নিয়ে নানা সমালোচনা শুরু করেছেন। বিভিন্ন মিথ্যা অভিযোগ করা হচ্ছে ডা. তাসনিম জারার বিরুদ্ধে।

 

আজকের ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, ‘রাজনীতিতে আসার পর আমাকে গে অ্যাক্টিভিস্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কিছু মানুষ। তাদের দাবি হচ্ছে, আমি ব্র্যাকের সঙ্গে এই কাজ করি। আমি এ বিষয়ে সত্যটা তুলে ধরব। যাতে কোনটা সত্য আর কোনটা তাদের বানানো গল্প সেটা আপনি নিজেই ধরতে পারেন।’

 

তিনি আরও বলেন, ‘ব্র্যাকের সঙ্গে SRHR নিয়ে সচেতনতামূলক তিনটি ভিডিও আমি তৈরি করেছি। এই তিনটি ভিডিওই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এক বছরেরও বেশি সময় যাবৎ। লাখ লাখ মানুষ ভিডিওগুলো দেখেছে। হাজার হাজার মানুষ কমেন্ট করে জানিয়েছে ভিডিও থেকে তারা উপকার পেয়েছে। প্রতিটা ভিডিওতে ব্র্যাকের নাম ও লোগো খুব স্পষ্টভাবে দেওয়া আছে কোনো লুকোছাপা নেই।’

ভিডিওগুলোর বিষয়বস্তু তিনি তুলে ধরেছেন এবং সঙ্গে লিংকও দিয়ে দিয়েছেন—

ক) প্রথম ভিডিওর বিষয়বস্তু ছিল অনিয়মিত মাসিক বোঝার উপায় কী এবং মাসিক অনিয়মিত হলে করণীয় কী? মেয়েদের মাসিক প্রতি মাসে নির্দিষ্ট বিরতিতে হয় না, এটা স্বাভাবিক। তবে এই তথ্য না জানার কারণে অনেকে দুশ্চিন্তায় থাকেন। এই ধারণা দূর করা ও কী হলে ডাক্তারের কাছে যেতে হবে সেটা জানানোই ছিল ভিডিওটার মূল বিষয়বস্তু। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/402849398757714)

খ) স্বপ্নদোষ হলে অনেকে দুশ্চিন্তা করেন যে তাদের শরীর দুর্বল হয়ে যায়। আবার কতবার স্বপ্ন দোষ হওয়া স্বাভাবিক তা নিয়েও অনেকে দুশ্চিন্তা করেন। এটা নিয়ে ছিল দ্বিতীয় ভিডিও। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/667255245426418)

গ) তৃতীয় ভিডিওটা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে। আমি দুশ্চিন্তা দূর করার কিছু প্রমাণিত টেকনিক শিখিয়েছি। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/420114260452412)

 

জাতীয় নাগরিক পার্টির এই নেতা আরও বলেন, এই তিনটা ভিডিওর কমেন্ট পড়লে দেখবেন কত মানুষের উপকার হয়েছে। এই কাজকে যারা গে অ্যাক্টিভিজম হিসেবে তুলে ধরছেন, তাদের উদ্দেশ্য কী সেটা তাদের নাম-পরিচয় ও আগের পোস্টগুলো দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন।

 

ডা. তাসনিম জারা বলেন, ব্র্যাকের সঙ্গে এটা আমার একমাত্র কাজ নয়। ব্র্যাকের সঙ্গে আমি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় সংক্রান্ত একটা প্রজেক্টে কাজ করেছি। করোনাকালীন সময়েও কাজ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )