1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় ইউসিসিএ লি এর নির্বাচন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় ইউসিসিএ লি এর নির্বাচন অনুষ্ঠিত

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৪ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ ) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত এ সভায় সমিতির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
সভায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নানা দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা সমবায়ের শক্তি ও গুরুত্ব তুলে ধরে বলেন, অর্থনৈতিক মুক্তির অন্যতম মাধ্যম হলো সমবায়। সভা শেষে সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের পর কোনো পদে একাধিক বৈধ প্রার্থী না থাকায় সমবায় সমিতি বিধিমালা-২০০৪ এর ৩২(১) বিধি অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত কমিটি সভাপতি: চাঁদ সরকার (প্রতীক: চেয়ার) সহ-সভাপতি: মোঃ জাহাঙ্গীর হোসেন (প্রতীক: আম) পরিচালক:মোঃ আমজাদ হোসেন (প্রতীক: কলস) মো. আলাউর রহমান (প্রতীক: টেলিভিশন)মোঃ মোজাম্মেল হক (প্রতীক: হরিণ) মো. আব্দুল কাদের (প্রতীক: বটগাছ) মো. নুর ইসলাম (প্রতীক: গোলাপ ফুল)মোঃ হাফিজুল ইসলাম (প্রতীক: টেবিল) নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবতাবুজ্জামান, উপজেলা সমবায় অফিসার। কমিটির সদস্য ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ কান্ত রায় ও সহকারী পরিদর্শক মোঃ জীবন মিয়া।
নবনির্বাচিত কমিটি সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন সম্ভব এবং এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভায় স্থানীয় সমবায়ী সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )