1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক  নারী দিবস পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক  নারী দিবস পালিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে”অধিকার,সমতা, ক্ষমতায়ন, নারী কন‍্যার উন্নয়ন “ এই প্রতিপাদ‍্যকে ধারন করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের উদ‍্যোগে এই দিবসটি পালিত হয়।দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সিএনবি প্রকল্প ও ব্রাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা ভ‍্যাটেরিনারী সার্জন হোসনে আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আব্দুল আহাদ ও সিএনবি প্রকল্পের মহিদেব এনজিও এর টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )