1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০৯ জন দেখেছেন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিচারহীনতার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে কলেজের মুলফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

মানববন্ধনে রৌমারী সরকারি কলেজ শাখার আহ্বায়ক মাহমুদ হাসান মিশুক সভাপতিত্ব করেন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, রৌমারী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছির আরাফাত নাহিদ, রৌমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া ও সাধারণ শিক্ষার্থী সোহানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে, যা নারীদের জন্য ভয়াবহ নিরাপত্তাহীনতায় পরিস্থিতি বিরাজ করছে। তাই ধর্ষকদের আইনের আওতায় এসে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। এ সময় সহিংসতার বিরুদ্ধে সংগ্রাম চলছে চলবে, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই বলে স্লোগান দেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )