1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্বামীকে পুলিশে দিলেন অভিনেত্রী মানসী প্রকৃতি | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

স্বামীকে পুলিশে দিলেন অভিনেত্রী মানসী প্রকৃতি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৩৪ জন দেখেছেন

নাট্য নির্মাতা স্বামী আদিবাসী মিজানকে পুলিশে দিয়েছেন অভিনেত্রী মানসী প্রকৃতি। গতকাল রোববার ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেন অভিনেত্রী। ওই মুহূর্তে লাইভে ছিলেন তিনি। তাকে বলতে শোনা যায়, ‘একজন মানুষ যদি মদখোর, জুয়াখোর হয়, তাহলে তার আর কী থাকে? মদ খেয়ে সে আমার নামে উল্টাপাল্টা ফেসবুকে লিখে যাচ্ছে। আমাকে নিয়ে সে যে সব কথা বলছে, তার প্রমাণ দিতে বলেছি, প্রয়োজনে লাইভে আসতে বলেছি। আমি আর মেনে নিতে পারছি না।’

 

 

লাইভে দেখা যায়, আদিবাসী মিজান নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার করছেন। মানসীর অভিযোগ, ‘মিজান বলছে, নিলয় ভাইয়ের (নিলয় আলমগীর) সঙ্গে কাজ করতে পারিনি বলে আমি তাকে মেরেছি! আমি তাকে কেন মারব? রোজার সময় সে রোজা না রেখে মদ খেয়ে যাচ্ছিল, বাজে সব কথা বলছিল।’

477475630_4005308203017697_5453829783936848672_n

অভিনেত্রী যোগ করেন, ‘আমি বাধ্য হয়ে লাইভে এসেছি ওকে পুলিশে দিতে। প্রতিদিন সে বাইরে রাত কাটায়, নেশা করে, জুয়া খেলে। তাকে হাজারবার বলেও কোনো লাভ হয়নি। আমি ওর পরিবার— মা, বোনের কাছে সাহায্য চেয়েছি, তাকে বোঝানোর জন্য। কিন্তু কিছুই হয়নি, বরং সে আমার নামে আজেবাজে কথা বলছে। এখন আর সহ্য করা সম্ভব না।’

 

নাটক, সিনেমা দুই অঙ্গনেই অভিনয় করেন মানসী। তিনি আলোচনায় আসেন ‘বেক্কল বউ’ নাটকের মাধ্যমে। এ নাটকের নির্মাতা আদিবাসী মিজান। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। তবে সংসারে চলছিল টানপোড়ন। যা প্রকাশ্যে এলো আবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )