1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নিউজিল্যান্ডের সঙ্গে স্থগিত সিরিজের সূচি প্রকাশ বিসিবির | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

নিউজিল্যান্ডের সঙ্গে স্থগিত সিরিজের সূচি প্রকাশ বিসিবির

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন

গেল বছর রাজনৈতিক কারণে ঘরের মাঠে বছরের শেষদিকে বাংলাদেশ দলের কয়েকটি সিরিজ স্থগিত হয়েছিল। যার মধ্যে একটি ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে নতুন করে আবারও সেই সিরিজ আয়োজনের পথে হাঁটছে বিসিবি এবং কিউই বোর্ড। কিছুদিন আগে মিরপুর শের-ই বাংলার মাঠ পরিদর্শন করে গেছে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। স্থগিত হওয়া সিরিজটি পুনরায় মাঠে গড়াবে আগামী ৫ মে থেকে।

গেল বছরের সেপ্টেম্বরে লাল বলে দুটি চারদিনের টেস্ট ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে রাজনৈতিক কারণে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে সেটি স্থগিত হয়ে যায়। আর এই সিরিজের জন্য আজ (বুধবার) সূচি এবং ভেন্যু নিশ্চিত করেছে বিসিবি।

আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )