1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুটি বেঁধে একসঙ্গে মঞ্চ মাতাবেন তৌসিফ-বুবলী | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

জুটি বেঁধে একসঙ্গে মঞ্চ মাতাবেন তৌসিফ-বুবলী

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪০ জন দেখেছেন

ঢালিউডের অন্যতম সফল ও চর্চিত নায়িকা শবনম বুবলী। এবার তার সঙ্গে জুটি বেঁধে দর্শকদের তাক লাগিয়ে দিতে চলেছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদির ঈদ বিশেষ পর্বের মঞ্চে দেখা যাবে তাদের।

সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি তুলে ধরতে এবারের ইত্যাদিতেও থাকছে বিশেষ আয়োজন। তাদের প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র ব্যাঙ্গ বিদ্রুপের কষাঘাত যা গান, অভিনয়, নৃত্য-সব কিছুতেই ফুটিয়ে তোলা হয়। জানা গেছে, এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এক দলীয় সংগীত। সেখানেই এবার অংশ নেবেন বুবলী-তৌসিফ জুটি।

 

নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল ও নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন। আর আবহ গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া।

ফাগুন অডিও ভিশন জানিয়েছে, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )