1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাঘাটায় গৃহবধুর রহস্যজনক লাশ উদ্ধার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সাঘাটায় গৃহবধুর রহস্যজনক লাশ উদ্ধার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন
নিহত
নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা মুক্তিনগর গ্রামে রাহেলা (৫০) নামে এক মহিলার রহস্যজনক ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (২৪মার্চ) দুপুরে নিজ শয়ন ঘরের চালার ধরনা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সোমবার সকালে রাহেলার ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়রা বিষয়টি রহস্যজনক মনে করে ঘরের দরজা ভেঙ্গে শয়ন ঘরের চালার ধরনায় লাশটি ঝুলান্ত অবস্থায় দেখতে পান । পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্বজনদের দাবি পারিবারিক কলেহের জেড়ে তাকে হত্যা করে লাশটি শয়ন ঘরের চালার ধরনার সাথে ঝুলে রাখা হয়েছে।

 

নিহতের স্বামী আব্দুস সামাদ বলেন, আমি ধানের জমিতে বাইরে পানি নিচ্ছিলাম। লোক মুখে শুনতে পারলাম যে আমার স্ত্রী মারা গেছে। পরে বাড়ীতে গিয়ে মারা গেছে আমার বউ। মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লায়ন জানায়, লোকমুখে শোনার পরে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম জানায়, ঘটনার খবর জানতে পেরে আমি ঘটনাস্থল পরির্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে, এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )