1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে ১৭’শ অসহায় পরিবারে খাবার বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে ১৭’শ অসহায় পরিবারে খাবার বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩৯ জন দেখেছেন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে ১ হাজার ৭০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রস্তুত খাবার (রেডি টু ইট কুকড ফুড) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা Human Appeal–UK এর অর্থায়নে বিতরণ করা হয়।

এছাড়াও একইযোগে শোভাগঞ্জ ডিগ্রি কলেজ ও শিবরাম স্কুল অ্যান্ড কলেজ মাঠের ভেন্যুসহ উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচিত পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রেডি টু ইট কুকড ফুড (বিফ পাউচ) এর সহায়তায় বাস্তবায়ন করেছে অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (AMAN)।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম, অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান)-এর প্রতিনিধি ডা. মো. আব্দুল গাফফার, মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন সজিব, তারাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. মামুনুর রশিদ, বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি একেএম নাজমুল হুদা, স্বেচ্ছাসেবক আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ প্রমুখ।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী পরিবারের মাঝে প্রস্তুত খাবার বিতরণ করা হয়েছে, যাতে তারা জরুরি পরিস্থিতিতে সহজেই পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন। তারা আরও জানান, পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )