1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত 

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩২৪ জন দেখেছেন
গণ অভ্যুথ্যান পরবর্তী কেমন কুড়িগ্রাম চাই শীর্ষক গন মাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)।

শুক্রবার (৪এপ্রিল) দুপুরে শহরের ওএফসি চাইনিজ রেষ্টুরেন্ট হল রুমে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স কর্মীদের সাথে জেলার বিভিন্ন সংকট সম্ভাবনা ও কর্ম পরিকল্পনার নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড.আতিক মুজাহিদ, জেলা সংগঠক মোঃ মুকুল মিয়া অন্যান্য সংগঠক মো. মোজাম্মেল হক বাবু,মাওলানা দিনার মিনহাজ, মাসুম মিয়া, আসাদুজ্জামান আসাদ, গোলাম রসুল রনি,আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

ড. আতিক মুজাহিদ জানান উন্নয়নের স্বার্থে এনসিপি যেকোন জোটে যোগ দিতে পারে। তিনি আরও বলেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনার পাশাপাশি মানুষের তথা জেলার উন্নয়ন নিয়ে তিনি এবং তার দল কাজ করছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )