1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ক্যাটরিনাকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন নৃত্যপরিচালক | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ক্যাটরিনাকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন নৃত্যপরিচালক

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অভিনয় বহুবার প্রশংসিত হয়েছে। পাশাপাশি ক্যাটরিনার নাচেও মুগ্ধ দর্শক।‌ ‘চিকনি চামেলি’ থেকে শুরু করে ‘কামলি’, বারবার প্রমাণ করেছেন, অভিনয়ের পাশাপাশি নাচটাও ভালোই জানেন ক্যাটরিনা।

কিন্তু ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুতেই তার পথচলা সহজ ছিল না; একেবারেই নাকি নাচতে জানতেন না এই নায়িকা। সম্প্রতি ক্যাটরিনা কাইফের সম্পর্কে অনেক অজানা কথা প্রকাশ করেন বিখ্যাত কোরিওগ্রাফার টেরেন্স লুইস। তিনি জানান, ক্যাটরিনা নাকি বছরের পর বছর ধরে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে ঘষামাজা করেছেন। তারপর এই জায়গায় এসে পৌঁছেছেন তিনি।

টেরেন্স জানান, ‘ক্যাটরিনা তার প্রথম ছবি ‘বুম’-এর মুক্তির পর এসেছিলেন। তখনও ক্যাটরিনা প্রশিক্ষিত নৃত্যশিল্পী ছিলেন না। টেরেন্সের কথায়, ‘ওর সঙ্গে একটা শো করার পর মনে হয়েছিল, মেয়েটা তো নাচতেই পারে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )