1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে পহেলা বৈশাখ পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে পহেলা বৈশাখ পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ জন দেখেছেন
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার(১৪ এপ্রিল)  সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য আনন্দ  শোভাযাত্রা বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. শফিউল ইসলাম, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ সুজন মিঞা,উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )