1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুপার লিগের সূচি প্রকাশ, সৌম্য-বিজয়দের খেলা কবে-কখন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সুপার লিগের সূচি প্রকাশ, সৌম্য-বিজয়দের খেলা কবে-কখন

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৫১ জন দেখেছেন

গত রোববার একাদশ রাউন্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপপর্বের খেলা। আর এই ১১ ম্যাচ শেষেই ১২ দলের মধ্যে ৬ দলের সুপার লিগ নিশ্চিত হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে ১১ ম্যাচ খেলে ৯ জয়ে ১৮ পয়েন্ট দলটির। সমান সংখ্যক ম্যাচ এবং পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

তবে আবাহনীর থেকে নেট রানরেটে পিছিয়ে মোহামেডান। গাজী গ্রুপ ক্রিকেটার্স পয়েন্ট টেবিলের তিনে রয়েছে। এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি ১১ ম্যাচের মধ্যে জয় তুলে নিয়েছে ৮ ম্যাচে। তালিকার চার নম্বরে রয়েছে তরুণ নির্ভর দল গুলশান ক্রিকেট ক্লাব। আজিজুল হাকিম তামিমের এই দলটি ১১ ম্যাচের মধ্যে জিতেছে ৭টিতে। তালিকার পাঁচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, তারাও জিতেছে ৭ ম্যাচে।

ষষ্ঠ অবস্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১১ ম্যাচের মধ্যে তাদের জয় ৬টিতে। এই ছয়টি দল নিয়ে ডিপিএলের সুপার লিগ। যার জন্য মঙ্গলবার সুপার লিগের তিন রাউন্ডের খেলার সূচি প্রকাশ করেছে সিসিডিএম। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৫ রাউন্ডের ডিপিএল সুপার লিগ। প্রতি রাউন্ডের পর দু’দিন করে বিরতি রাখা হয়েছে।

সুপার লিগের প্রথম রাউন্ডে বৃৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জ। একইদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। বিকেএসপির আরেক ভেন্যুতে গাজী ক্রিকেটার্সের প্রতিপক্ষ গুলশান।

১৮ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২২ এপ্রিল ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে শাইনপুকুর। শেষ রাউন্ডে পারটেক্সের বিপক্ষে খেলতে হবে ব্রাদার্স ইউনিয়নকে। রেলিগেশন লিগের সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

২০ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে মিরপুরে গুলশানের বিপক্ষে খেলবে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। একইদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান খেলবে অগ্রণী ব্যাংকের সঙ্গে। বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।

২৩ এপ্রিল আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে মিরপুরে। একই সময়ে বিকেএসপির তিন নম্বরে মাঠে গুলশান ও মোহামেডান মুখোমুখি হবে। এ ছাড়া বিকেএসপির চার নম্বর মাঠে খেলবে অগ্রণী ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ। সুপার লিগের পাশাপাশি চলবে রেলিগেশন লিগও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )