1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাতের মধ্যে পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

রাতের মধ্যে পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন

খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা এবং নোয়াখালি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে  ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া নৌবন্দরের জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এই আবহাওয়াবিদ বলেন, ৪টা থেকে রাত ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা এবং নোয়াখালি অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, এছাড়া দেশের রাজশাহী, কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )