1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নেট দুনিয়ায় সাড়া ফেলেছে ‘তুমি আসবে বলে’ | দৈনিক সকালের বাণী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

নেট দুনিয়ায় সাড়া ফেলেছে ‘তুমি আসবে বলে’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ জন দেখেছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে ‘তুমি আসবে বলে আমার একলা আকাশ নীল সেজেছে’ গানটি। বাংলা সঙ্গীত জগতে পা রাখা কবি, লেখক ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার রানা মাসুদের লেখা এটি প্রথম মৌলিক গান। ভালোবাসার মানুষের প্রতি অকৃত্রিম অনুরাগ আর অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে গানটির কথা ও সুরে। ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত শিল্পী বাপ্পী এ গানে সুর দেয়ার পাশাপাশি তিনি নিজেই গেয়েছেন। গানটি ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে গীতিকার ও শিল্পীর ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়।

 

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে গানটি নিয়ে নেট দুনিয়ায় বেশ সাড়া মিলছে। সঙ্গীত প্রেমিদের প্রশংসা, অনুপ্রেরণার বার্তার সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে গানটির দশর্ক-শ্রোতা। সঙ্গে নেটিজেনদের ওয়াল থেকে ওয়ালে শেয়ার হচ্ছে গানটির ভিজ্যুয়াল চিত্রায়ন।এ নিয়ে কথা হয় গানের রচয়িতা রানা মাসুদের সাথে। তিনি মূলত কবিতা ও গদ্য লেখেন। সাংবাদিকতা করেছিলেন একসময়। এছাড়া ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি তার অন্যতম শখ।

গান লেখা প্রসঙ্গে তিনি জানান, কবিতার ভাব, ভাষা ও ছন্দ তো বরাবরই বুকে লালন করেন এইবার তার প্রকাশ ঘটলো গানের মাঝে। মূলত শিল্পী বাপ্পীসহ কয়েকজনের তাগাদায় গান লেখার চেষ্টা এবং প্রথম গানটাই মানুষের মন ছুঁয়েছে দেখে তিনি ভীষণ আনন্দিত ও অভিভূত। এর কৃতিত্ব তিনি শিল্পী ও সুরকার বাপ্পীকে দিতে চান।
ক্লোজআপ ওয়ান তারকা বাপ্পী একজন গুণী শিল্পী। তিনি এই গানের সুর করার পাশাপাশি নিজে গেয়েছেন। গানের চমৎকার সুর ও গায়কি ইতোমধ্যেই শ্রোতাদের মন জয় করেছে। বাপ্পী ভীষণ আশাবাদী যে এই গানটি আরো কোনো বড় বা দেশের মূলধারার প্ল্যাটফর্মে প্রচারের সহযোগিতা পেলে দারুণ রকম হিট হবে।

শিল্পী বাপ্পী জানান, একজন রানা মাসুদ যিনি কবিতা লিখেন, গল্প লিখেন, অবশেষে তিনি গানও লিখলেন। আমার জন্য এটি ভীষণ আনন্দের গর্বের। রানা মাসুদ ভাই অনেক আন্তরিক। গানটির লেখা থেকে ভিডিও ধারণ পর্যন্ত তাকে খুব জ্বালিয়েছি। তবে কতটুকু সার্থক হতে পেরেছি এই দায়ভার দর্শক-শ্রোতাদের উপর ছেড়ে দিলাম। গানের মিউজিক কম্পোজিশনে ছিলেন রোজেন এবং মানিক। মিউজিক ভিডিও ধারণ ও সম্পাদনায় ছিল বাঁধন এমএসবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )