1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাঘাটায় তদন্তে গিয়ে হামলায় আহত বিএমডিএর প্রকৌশলী | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সাঘাটায় তদন্তে গিয়ে হামলায় আহত বিএমডিএর প্রকৌশলী

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১০ জন দেখেছেন

গাইবান্ধার সাঘাটা উপজেলার মধ্য পবনতাইড় গ্রামে অগভীর নলকুপ স্থাপনে অনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়ে হামলার স্বীকার হন বিএমডিএ উপ-সহকারী প্রকৌশলী সহ ৩জন। এ ঘটনায় সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার মধ্য পবনতাইড় গ্রামে সোমবার (২১ এপ্রিল)  অগভীর নলকুপ স্থাপনের অনিয়মের অভিযোগের তদন্ত করতে যান বিএমডিএ সাঘাটা জোনের উপ-সহকারী প্রকৌশলী বাবর আলী । এ সময় শামীম আকন্দ ওরফে আনিছুর সহ ৫/৬ জনের একটি দল অতর্কিত ভাবে ওই প্রকৌশলীর উপর হামলা করে।

এ সময় তাকে উদ্ধার করতে ওই অফিসের মেকানিক সহকারী শিমুল মিয়া ও অফিস সহায়ক কবির হোসেন  এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে। এতে ৩জনই আহত হয়। আহতদের উদ্ধার করে সাঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )