1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ অব্যাহতি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ অব্যাহতি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ জন দেখেছেন
গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপি সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সেলিম আহম্মেদ তুলিপকে দলীয় পদ থেকে  অব্যহতি  দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুরিন হোসেন সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সুত্রে অব্যহতির বিষয় টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে লেখা ছিল  দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উলেখ্য গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপি সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সেলিম আহম্মেদ তুলিপ দীর্ঘ দিন থেকে দলের পরিচয়ে ভিন্ন অপকর্ম ও দলীয় নেতাকর্মীকে হয়রানি করার সংবাদ ও বিভিন্ন অভিযোগ হলে  বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে তাকে কারন দর্শানোর নোটিশ ও লিখিত জবার চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ অব্যহতি দেয়া হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )