1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাঘাটায় ইটভাটার গর্তে ডুবে শিশু নিহত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সাঘাটায় ইটভাটার গর্তে ডুবে শিশু নিহত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২৭ জন দেখেছেন
নিহত
নিহত

গাইবান্ধার সাঘাটায় ইটভাটার জন্য মাটি খননের গরতের পানিতে ডুবে  জুনায়েদ ইসলাম (৪) নামের নামের এক  শিশু মারা গেছেন । বুধবার দুপুরে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাফানিয়া গ্রামের এসএসবি ইটভাটায় এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাফানিয়া গ্রামের এমদাদুল ইসলামের শিশু ছেলে জুনায়েদ ইসলাম (৪) প্রতিদিনের মতো বাড়ীর আশপাশে খেলতেছিল । খেলেতে খেলতে বুধবার দুপুরে বাড়ীর পাশের ইটভাটা সংলগ্ন এলাকায় গর্তে পরে ডুবে যায় । পরে তার খেলার বন্ধুরা বাড়ীতে খবর দিলে স্থানীয়রা পানি থেকে জুনায়েদের মরদেহ উদ্ধার করেন।

শিশু জুনায়েদের বাবা এমদুদুল ইসলাম জানান, এসএসবি ইটভাটার জন্য পাশের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে  গর্ত করেন । কয়েক দিনের বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায় । আমার ছেলে খেলতে গিয়ে সমতল জায়গা ভেবে খাদে পরে মারা যায় । আমি এর বিচার চাই । এই বিষয়ে এসএসবি ইটভাটার  মালিক ও জুমারবাড়ী কলেজের অধ্যক্ষ শহিদুল্লাহ ইসলাম ইটভাটার খাদে পরে  শিশু মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন । এই বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করছেন । তবে শিশুর পরিবারের পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )