জানা যায়, আরিফুল ইসলাম নামের ওই বালু কারবারি কোনো ধরনের বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় আমরা সব সময় সজাগ। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।