1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৭ মাস ধরে রাস্তার কাজ বন্ধ, বক্স কাটিং করেই ঠিকাদার উধাও | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

৭ মাস ধরে রাস্তার কাজ বন্ধ, বক্স কাটিং করেই ঠিকাদার উধাও

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৯৩ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে চেচুুড়িয়া গ্রাম থেকে বানিয়াল পর্যন্ত ১ কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন এলাকাবাসীর জন্য এক স্থায়ী দুর্ভোগে রূপ নিয়েছে। চুক্তি সম্পাদনের ৭ মাস অতিবাহিত হওয়ার পরেও শুধুমাত্র বক্স কাটিং করার পর অবশিষ্ট কাজ না করে জনদুর্ভোগ সৃষ্টি করে এবং দীর্ঘদিন যাবত কাজটি বন্ধ রেখেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজটি বাস্তবায়নের জন্য দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে মৌখিকভাবে একাধিক তাগাদা প্রদান করা সত্বেও জনগুরুত্বপূর্ণ কাজটি শুরু করার কোন উদ্যোগ গ্রহণ করেনি এই ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস বাবু ট্রেডার্স। ঠিকাদারের এরূপ অনিহা ও উদ্যোগহীনতার কারণে কাজটির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে এবং জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে জনস্বার্থ ব্যহত হচ্ছে।

 

দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, আরডিআরআইআইপি-২ প্রকল্পের আওতায় ইংরেজি ২০২৩-২৪ অর্থবছরে দিনাজপুর জেলার বানিয়াল-চেচুুড়িয়া গ্রামের রাস্তা উন্নত করণ কাজের ব্যয় নির্ধারণ করা হয় ৯৮ লাখ ৩ হাজার ২১ টাকা, এবং সলভেজ কস্ট ধরা হয় ৪ লাখ ৭৫ হাজার ৭৬৪ টাকা। যা  গত ২০২৪ ইং সালের সেপ্টেম্বর মাসের ৫ তারিখে ঠিকা চুক্তি সম্পন্ন হয়। সম্পাদিত চুক্তি এবং কার্যাদেশ মোতাবেক কাজটি ওই বছরের সেপ্টেম্বর মাসের ১২ তারিখ থেকে শুরু করে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখের মধ্যে সমাপ্ত করার সময় সীমা নির্ধারণ করা হয়।

 

শনিবার (২৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার উপরে থাকা হিয়ারিং বন্ডের ইট গুলো তুলে বক্স কাটিং করে শুধুমাত্র বালু ফেলে রাখা হয়েছে। বর্ষা মৌসুম হওয়ায় খুঁড়ে রাখা মাটি ও বালু মিশে রাস্তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এতেকরে চরম বিড়ম্বনায় পরেছে হাজার হাজার মানুষ সহ মাদ্রাসা-স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা।

 

এই রাস্তাকে কেন্দ্র করে আশপাশের প্রায় ৬-৭ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন। এই এক কিলোমিটার রাস্তার মধ্যে রয়েছে ১টি মাদ্রাসা, দুটি প্রি-ক্যাডেট স্কুল সহ ১টি উচ্চ বিদ্যালয় ও ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তার বেহাল দশার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা।

 

বানিয়াল গ্রামের শফিরুল ইসলাম ও ফটুক মিয়া, সাজু মিয়া সহ একাধিক গ্রামবাসী জানান, আমাদের এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল হওয়ায় কৃষিকাজ করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। কয়েক দিন পরই ধান কাটা শুরু হবে। এই সড়ক ছাড়া ধান সহ বিভিন্ন কৃষি পণ্য হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া আসার বিকল্প কোনো পথ নেই। ৬/৭ গ্রামের মানুষ এই পথ দিয়ে পণ্য আনা-নেওয়া করে। এই সড়কটি সঠিক সময়ের মধ্যে ঠিক না করলে পরিবহন খরচ বেড়ে যাবে। আর এজন্য আমরা ধানের ন্যায্যমূল্য পাব না। গত মৌসুমেও আমাদের এরকম ভোগান্তি পোহাতে হয়েছে।

 

রাস্তার এই বেহাল অবস্থার কারণে কোন গাড়ি ঢুকতে চাচ্ছে না। পরিবহন খরচ দ্বিগুণ দিতে চাইলেও তারা আসছে না। কারণ গাড়ি ঢুকলে চাকা ডেবে যায়, গাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

 

চেচুুড়িয়া গ্রামের ভ্যানচালক শাহজাহান আলী আক্ষেপ করে বলেন, ‘এ আস্তা (রাস্তা) দিয়ে কোন মালামাল নিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না, বালুর মধ্যে চাকা ডাবা (দেবে) যায়। একনা পেশার দিলেই মোটর পুড়ে যায়। গত ছয় মাসে হামার ভ্যানের দুটা মোটর পুড়ে গেচে। হামার এই ক্ষতিপূরণ কে দিবি। হামরা তো গরিব মানুষ, হামাহরে দুঃখ আর কে দেকবি?’

 

চেচুুড়িয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানান, রাস্তায় শুধুমাত্র বালু আর বালু। এমতাবস্থায়  দীর্ঘদিন থেকে আমাদের স্কুলে যাতায়াত করার জন্য খুবই কষ্ট হয়ে পড়েছে। আমরা রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য জোর দাবি জানাচ্ছি।

 

এই বিষয়ে একাধিকবার ফোন করেও ঠিকাদার বাবুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি।

 

দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ঠিকাদারকে মৌখিক ভাবে বারবার তাগাদা দেওয়া হলেও তিনি কাজ শুরু করেননি, উপরন্তু কাজ ফেলে রেখে চলে গেছেন। এমতাবস্থায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধারা অনুযায়ী কোন কারণ ছাড়া একটানা ২৮ দিন কাজ বন্ধ থাকায় ‘চুক্তির মৌলিক লঙ্ঘন’ হিসেবে বিবেচনা করে সকলকে অবহতির লক্ষে চুক্তি বাতিলের নিমিত্তে চলতি মাসের গত ২২ তারিখে ২৮ দিনের চূড়ান্ত লিখিত নোটিশ প্রদান করা হয়েছে। যাহার স্মরক নং-৪৬.০২.২৭০০।০০০.০৭.সি-১৩৫.২২-৭৩৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )