1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে পুত্রবধূর মারপিটের আঘাতে শাশুড়ীসহ আহত ২ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

পীরগঞ্জে পুত্রবধূর মারপিটের আঘাতে শাশুড়ীসহ আহত ২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৭ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে আপন পুত্রবধূর মারপিটের আঘাতে শাশুড়ীসহ আহত ২ থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার চতরা ইউনিয়নের বড় ভগবানপুর গ্রামে। অভিযোগ এবং এলাকাবাসী সুত্রে জানাযায়, ঘটনার দিন সকাল বেলা উক্ত গ্রামের মৃত সুধীর চন্দ্র বর্মন এর স্ত্রী আরুণ বালার ঘর থেকে ছেলে বিকাশ চন্দ্রর স্ত্রী অর্পনা রানী (২৫) জোরপূর্বক ধান বেড় করে নিয়ে যায়। শাশুড়ী ধান নিতে নিষেধ করলে ছেলের বউ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

 

শাশুড়ী ছেলের বউ কে গালিগালাজ বন্ধ করতে বলে, সে ক্ষিপ্ত হয়ে শাশুড়ী কে ঘরের ভিতর ঢুকে এলোপাতাড়ি মারপিটসহ ডানহাতের কয়েক স্থানে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে বড় বোন সরলা বালা ছোট বোন কে উদ্ধার করতে গেলে তার মাথায় স্ব জোরে কাপড় দিয়ে রক্তাক্ত জখম করে। এতে দুই বোনই গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাদের কে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। উল্লেখ অর্পনা রানী স্বামী বিকাশ চন্দ্রকে নিয়ে আলাদা সংসার করে এবং ইতিপূর্বেও শাশুড়ী অরুন বালা কে কয়েকবার মারপিট করে।

 

বিষয়গুলো এলাকার লোকজন এবং ইউপি সদস্য আপোষ করে দেয়।বিষয়টি নিয়ে শাশুড়ী অরুণ বালা চেলের বউ অর্পনা রানীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চতরা ইউনিয়ন বিট পুলিশ এর এসআই আবু বক্কর সিদ্দিক এর সাথে কথা হলে তিনি বলেন, তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )