1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ পরীক্ষা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ পরীক্ষা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হিমোগ্লোবিনয়ে’ নাম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার সকালে(৪মে) প্রেসক্লাব অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ডা. আতাউর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি ও সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান বক্তব্য দেন।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
নির্বাহী সদস্য আরিফুল ইসলামের সঞ্চালনায় সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধান বক্তব্য দেন অন্যান্যের মধ্যে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সম্মিলিত ভাবে একটি নেটওয়ার্কে যুক্ত রাখাই ‘হিমোগ্লোবিন’ এর মূল উদ্দেশ্য। রক্তদাতাদের ডিজিটাল প্ল্যাটফর্ম হলো হিমোগ্লোবিন। যখনই প্রয়োজন তখনই রক্তদাতাদের সন্ধান পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকে।
ডিসি বলেন, তৃণমূলে এই বার্তা ছড়িয়ে দিতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে এবং প্রত্যেককে নিজের রক্তের গ্রুপ জানা এবং ওয়েব পোর্টালে নাম নিবন্ধন করতে হবে।
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম জানান, দুই’শ জনের রক্তের গ্রুপ পরীক্ষা এবং ওয়েব পোর্টালে নাম নিবন্ধন করা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত।
বলেন, নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে আগামীতে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )