1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মঞ্চ মাতিয়ে সমালোচনার শিকার মিষ্টি জান্নাত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

মঞ্চ মাতিয়ে সমালোচনার শিকার মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৮৪ জন দেখেছেন

বিয়ের গুঞ্জন প্রেমসহ বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন।

এবার গানের তালে মঞ্চ মাতালেন মিষ্টি জান্নাত। নিজের ফেসবুক পেজে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, গানের তালে মঞ্চ মাতানোর পাশাপাশি ভক্তদেরও মাতিয়েছেন। এরপর ভক্তদের সঙ্গেও নেচেছেন।

মিষ্টি জান্নাত সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। তবে শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা নাচের প্রশংসা না করে বেশ সমালোচনা করেছেন। অনেকে জায়েদ খানের সঙ্গেও তুলনা করেছেন। অন্তর নামে এক নেটিজেন লিখেছেন, ‘মিস্টার জায়েদ খান ফ্রম বাংলাদেশ মহিলা ভার্সন।’  মাহিমা আক্তারের ভাষ্য, ‘ওরে বাবা আপনি এতো কঠিন ড্যান্স শিখলেন কোথায়?’  আরেকজনের কথায়, ‘সাথে জায়েদ খান থাকলে ভালো হতো।আর একটু বেশি কান্না করতে পারতাম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )