


বুধবার ১৪ মে, বিকাল ৪:৩০ টায় সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে সুপ্রীম কোর্ট লিগ্যাাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে ‘ন্যায়বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা’- শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জনাব ড. সৈয়দ রেফাত আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রীম কোর্ট লিগ্যাাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবীবৃন্দসহ সুপ্রীম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় মাননীয় প্রধান বিচারপতি সকল নাগরিকের বিচার সেবায় অভিগম্যতা এবং বিচার সংক্রান্ত অবাদ তথ্য প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে দেশের সকল অধস্তন আদালত/ ট্রাইব্যুনালের সাথে সকল নাগরিকের বিচারিক সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও নানাবিধ অনিয়ম দূরীকরণের উদ্দেশ্যে দেশের ৬৪(চৌষট্টি) জেলায় ও ০৮(আট) টি মহানগর এলাকায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আদলে হেল্পলাইন চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে মর্মে উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন ট্রাইব্যুনাল ও বিশেষ জজ/বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহকে ধাপে ধাপে হেল্পলাইনের আওতাভূক্ত করা হবে।
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিগত ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে সুপ্রীম কোর্ট হেল্প লাইন সেবা চালু করে। মূলত, কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে যে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে উক্ত সেবাগ্রহীতাকে সহায়তা করার নিমিত্ত হেল্পলাইন নাম্বারটি চালু করা হয়। শুরুতে একটি হেল্প লাইন নামম্বার (০১৩১৬১৫৪২১৬) চালু করা হলেও বিচারপ্রার্থী জনগণের ব্যাপক সাড়া পাওয়ার পর আরো একটি হেল্পলাইন নাম্বার (০১৭৯৫৩৭৩৬৮০) চালু করা হয়। এসব নাম্বারে সরাসরি ফোনকল অথবা হোয়াটসঅ্যাপের (Whatsapp) মাধ্যমেও যোগাযোগ করা যায়। সরকারী ছুটির দিন ব্যতীরেকে প্রতি রোববার হতে বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকা হতে বেলা ৪:০০ ঘটিকা পর্যন্ত হেল্পলাইন সেবা পাওয়া যায়। এছাড়া [email protected]এর ই-মেইল এবং সুপ্রীম কোর্টের ওয়েবসাইট https://www.Supremecourt.gov.bd-তে প্রবেশ করে Online Complain Register এর মাধ্যমেও একজন বিচারপ্রার্থী অভিযোগ জানানোর পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন।