


রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়বিল মন্থনা হাট ইজারা যথানিয়মে ১ বছরের জন্য রুবেল মিয়া পেলেও হাট বার নিয়ে পার্শ্ববর্তী বরাইবাড়ী হাট ইজারাদারদের সাথে হাট বারকে কেন্দ্র করে দেখা দিয়েছে জটিলতা। তারই প্রেক্ষিতে গত ১৫ মে রাতে মন্থনা হাট ইজারাদার, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও এলাকার সচেতনমহল প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
নিয়মানুযায়ী বড়াইবাড়ী হাট ১ বছরের জন্য ইজারা পায় মোফাকখেরুল ইসলাম স্বপন কিন্তু পূর্ব থেকেই মন্থনা হাট প্রতি শুক্রবার ও সোমবার হয়ে আসছে। অপরদিকে বড়াইবাড়ী হাট প্রতি শনিবার ও মঙ্গলবার নিয়মিতভাবে হয়ে আসছে। সু চতুর বড়াইবাড়ি হাট ইজারাদার মোফাকখেরুল ইসলাম স্বপন হাট-বাজার ইজারা নীতিমালার তোয়াক্কা না করে নিজ স্বার্থে সপ্তাহে দুই দিনের জায়গায় তিন দিন হাট পরিচালনা করছেন। বড়াইবাড়ী হাট ইজারাদার পূর্ব ঘোষিত দু দিন ব্যাতিরেখেও বাড়তি শুক্রবার হাট বসিয়ে পার্শ্ববর্তী মন্থনা হাটের ঘোষিত দিন শুক্রবার বড়াইবাড়ীতেও হাট বসাচ্ছেন, যা বিশেষ উদ্দেশ্য প্রনোদিত।
একই দিনে পার্শ্ববর্তী দুটি হাট বসায় ক্ষতিগ্রস্থ হচ্ছে মন্থনা হাট ইজারাদার ও ব্যবসায়ী মহল।পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী বড়বিল মন্থনা হাট শুক্রবারে বসলেও অতিরিক্ত একই দিনে বড়াইবাড়ী হাট বসায় কাঙ্খিত পণ্য হাটে না আসায় কেনা-বেচার ক্ষেত্রে মন্থনা হাট বিষেশভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বরাবর পূর্বে অভিযোগ করায় তিনি উভয়পক্ষকে নিয়ে একাধিকবার আলোচনা করেও সমাধান করতে পারেন নি। হাট কেন্দ্রিক চলমান সমস্যা নিরসনের প্রেক্ষিতে প্রতিবাদ সভায় বড়বিল মন্থনা হাট মালিক সমিতির সভাপতি মারুফ মিয়ার সভাপতিত্বে ও লিখন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ইজারাদার রুবেল মিয়া, মন্থনা হাট দোকান মালিক সমিতির ধর্মীয় সম্পাদক শোয়াইবুর ও বড়বিল মন্থানা হাট এলাকার সচেতন মহল।
সমাবেশে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বড়বিল মন্থনা হাট নিয়মিতভাবে শুক্রবার ও সোমবার হলেও নিজ স্বার্থে বড়াইবাড়ি হাট ইজারাদার মোফাক্ষারুল ইসলাম স্বপন শুক্রবারসহ সপ্তাহে তিন দিন পরিচালনা করছেন। এতে করে একদিকে আমাদের ঐতিহ্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ইজারাদার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড়াইবাড়ী হাটের চেয়ে মন্থনা হাট ইজারায় সরকার বরাইবাড়ীর চেয়ে বেশি রাজস্ব পেয়েছেন। তাহলে কতৃপক্ষের উচিত আমাদেরকে আগে প্রাধান্য দেয়া। আমরা চাই অনতিবিলম্বে এই সমস্যা নিরোসন করুন।
এ বিষয়ে বড়াইবাড়ি হাট ইজারাদার মোফাকখেরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৩৬৫ দিনে হাট বাজার। আমি যে কোনদিন হাট লাগাতে পারি এখানে দোষের কী?
এ বিষয়ে ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, অভিযোগের ভিত্তিতে আমি উভয় হাট ইজারাদারদের ডেকেছিলাম। আলোচনার ভিত্তিতে বিষয়টি উভয়পক্ষকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছি। সমাধান না হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।