


২০০৫ সালে আয়োজিত প্রথম আসরে সেরা হন শানারেই দেবী শানু। এরপর জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদের মতো তারকারা এই মঞ্চ থেকে উঠে এসেছেন।
২০১০ পর্যন্ত নিয়মিত প্রচারিত হলেও ২০১২, ২০১৪ ও ২০১৮- এই কয়েকটি আসর ছাড়া প্রতিযোগিতা আর হয়নি। সর্বশেষ ২০১8 সালে মিম মানতাসা বিজয়ী হয়েছিলেন।
নতুন মৌসুমে ফরম্যাটে এসেছে আধুনিক ছোঁয়া। অভিনয় ও স্টাইলিংয়ের পাশাপাশি এবার মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও। বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।
লাক্সের প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে তাদের সঙ্গে দেখা গেছে বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলাকে।
সংবাদিক সম্মেলনের মাধ্যমে শিগগিরই আয়োজনের বিস্তারিত ঘোষণা করবেন আয়োজকেরা।