1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আমরা কোন দলের প্রতিপক্ষ নই -সারজিস আলম | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

আমরা কোন দলের প্রতিপক্ষ নই -সারজিস আলম

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

‘আমরা কোনো দলের প্রতিপক্ষ নই, দলমত নির্বিশেষে একসাথে কাজ করাই আমাদের উদ্দেশ্য’ দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এক পথ সভায় কথা গুলো বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

 

মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১২ টায় উপজেলার আজাদ মোড়ে উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক আল মেহরাজ শাহরিয়ার মিথুনের সঞ্চালনা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক প্রভাষক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সকল অন্যায় দুর্নীতির বিচার, সংস্কার ও জুলাই ঘোষণা পত্রের দাবি জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার, হত্যা, গুম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের উপর ভিত্তি করে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি এসেছি এই উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, করতোয়া নদীতে বাঁধ নির্মাণ, বন দখল, পুলিশ প্রশাসনের কেউ কাজের আগে টাকা চাচ্ছেন কিনা, ভূমি অফিস ও সেটেলমেন্ট অফিসকে দুর্নীতিমুক্ত রাখতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সহযোগিতা করা করতে।

এসময় পথ সভায় উপস্থিত ছিলেন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ড. আতিক মোজাহিদ, দলটির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, আবু সাঈদ লিওন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )