1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
২৪ টি গবেষণা প্রকল্প পরিদর্শনে হাবিপ্রবিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মনিটরিং টিম | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

২৪ টি গবেষণা প্রকল্প পরিদর্শনে হাবিপ্রবিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মনিটরিং টিম

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে চলমান ২৪টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য শনিবার (৩১ মে) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি মনিটরিং টিমের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই পর্যবেক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে গবেষকদের স্ব স্ব গবেষণার অগ্রগতি উপস্থাপনের মাধ্যমে সম্পন্ন হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মনিটরিং টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিদ্যুৎ চন্দ্র আইচ এবং শাহানারা ইয়াসমিন লিলি। এছাড়াও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ইনস্টিটিউট অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএফএসটি) ইউনিটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. হুমায়ুন কবিরও টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক অধ্যাপক ড. আলমগীর হোসেন, সহকারী পরিচালক অধ্যাপক ড. মারুফ আহমেদ এবং গবেষণা প্রকল্পের অধীনে কর্মরত গবেষকবৃন্দ।

২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় হতে বিশেষ গবেষণা অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১টি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১টি এবং উচ্চ রক্তচাপ ও গবেষণা কেন্দ্র, রংপুর-এর ১টি প্রকল্প রয়েছে। মনিটরিং টিম এই সকল বিজ্ঞানী ও গবেষকগণের অনুকূলে বরাদ্দকৃত প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও পর্যালোচনা করেন।

এই মনিটরিং কার্যক্রমের লক্ষ্য হলো, বরাদ্দকৃত গবেষণা তহবিলগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করা এবং দেশের বৈজ্ঞানিক গবেষণার মান ও ফলাফল পর্যবেক্ষণ করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )