1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে রুখে দিলেন ঋতুপর্ণারা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে রুখে দিলেন ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৪১ জন দেখেছেন

দেশের ফুটবলাঙ্গনে এখন আলোচনা বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরেই। এই উন্মাদনার মধ্যেই জাতীয় নারী ফুটবল দল জর্ডানের ত্রিদেশীয় সিরিজ খেলছে। আজ জর্ডানের আম্মানে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা।

ইন্দোনেশিয়া নারী ফুটবলে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৪২ ধাপ এগিয়ে। সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ৯৪ আর বাংলাদেশের ১৩৩। এত বড় ব্যবধানের দলের বিপক্ষে ড্র করা আপাতদৃষ্টিতে ইতিবাচক ফলাফলই। যদিও ত্রিশ ধাপের বেশি এগিয়ে থাকা মালয়েশিয়াকে বাংলাদেশ নারী ফুটবল দল ঘরের মাঠে বড় ব্যবধানেই হারিয়েছিল।

জর্ডানের আম্মানে বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যায়নি। জর্ডান বা বাংলাদেশ কোনো ফুটবল ফেডারেশনই ম্যাচটি সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমের ব্যবস্থা করেনি। ফলে বাংলাদেশের নারী ফুটবলাররা কেমন খেলেছে সেটা স্পষ্টত বোঝা যায়নি।

বৃটিশ কোচ পিটার বাটলার বিদ্রোহী ফুটবলারদের কয়েকজনকে দলে ডেকেছিলেন। ঋতুপর্ণা, মনিকা, রুপ্না,শামসুন্নাহার এদের আজ একাদশেও খেলিয়েছেন। ম্যাচ শেষে বাফুফের পাঠানোর এক বার্তায় কোচ বিদ্রোহী ফুটবলারদের ভূয়সী প্রশংসাও করেছেন, ‘ঋতু, মনিকা, মারিয়া দুর্দান্ত খেলেছে। আমি আসলে অত্যন্ত গর্বিত আজ মেয়েরা যেভাবে পেছন থেকে বিল্ড আপ ফুটবল খেলেছে। আমরা কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিলাম। আমি অত্যন্ত খুশি মেয়েদের কমিটমেন্ট,আচরণ ও শৃঙ্খলায়।’

বাংলাদেশ নারী ফুটবল দল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলেছিল। সেই সফরে বাটলারকে এড়িয়ে চলা ১৮ জন যাননি। সিনিয়র ফুটবলাররা না যাওয়ায় বাংলাদেশ দুই ম্যাচেই হেরেছে। আজকের ম্যাচ না দেখা গেলেও কোচের বক্তব্যে প্রমাণিত সিনিয়র ফুটবলাররা দলে যোগ দেয়ায় দলীয় শক্তি ও পারফরম্যান্স বেড়েছে।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নারী ফুটবলারদের পার্থক্য নিরুপণ করতে গিয়ে বাটলার বলেন, ‘আমাদের মেয়েরা সপ্তাহে সপ্তাহে খেলতে পারে না। ইন্দোনেশিয়ার মতো আমাদের মেয়েদের লিগ নেই। এই ( ইন্দোনেশিয়া ) মেয়েরা বিশ্বের অনেক দেশেই খেলে এবং এই দলের অনেকেই রয়েছে ন্যাচারালাইজড।’

বাংলাদেশ ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। এই দু’টি ম্যাচ মূলত জুনের তৃতীয় সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য। এশিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ আসরে সবচেয়ে সিনিয়র ফুটবলার সাবিনা খাতুনকে দলেই ডাকেননি কোচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )