1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় কৃষক মাঠ স্কুলের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

কাউনিয়ায় কৃষক মাঠ স্কুলের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

রংপুরের কাউনিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” আওতায় দিনব্যাপী কৃষক মাঠ স্কুলের পার্টনার কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে পার্টনার প্রকল্পের পার্টনার কংগ্রেসের আয়োজনে কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. আজমাইন মুস্তারি এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুহিদুল হকের সভাপতিত্বে উক্ত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার। কৃষি সম্প্রসন অফিসার মো. আবু ছাহেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইয়াদুল ইসলাম, মো. মোহর আলী,আনোয়ার হোসেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
স্বাগত বক্তব্য প্রদান করেন, কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার বলেন, “কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে সচেতন করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই পার্টনার কংগ্রেস একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমরা চাই কৃষকরা যাতে লাভজনক ও টেকসই কৃষি চর্চা করতে পারেন, সেজন্য সকল পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন উপজেলা সমবায় অফিসার মো. এ এইচ এম তারিকুল শরীফ প্রমুখ। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপজেলার বিভিন্ন কৃষক স্কুলের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এনজিও ফোরাম প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )