1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে অগ্নিকান্ডের ঘটনায় দোকান পুড়ে ভস্মিভূত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে অগ্নিকান্ডের ঘটনায় দোকান পুড়ে ভস্মিভূত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে নাগেশ্বরী পৌরসভার বিএসসি মোড়স্থ সৃস্টি ডিজিটাল স্টুডিও দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানের সব মালামাল ও টিনের চাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে ওই দোকানের ২টি কম্পিউটার, একটি ফটোস্ট্যাট মেশিন, ৪টি প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন ২টি ক্যামেরা, ২টি সিলিং ফ্যান, একটি স্ক্যানার, স্টুডিও সেটাপ, ক্যাশ বাক্স ও চেয়ার, টেবিল ও আসবাবপত্র এবং নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক হযরত আলী। সে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বানুর খামার এলাকার মজিবর রহমানের ছেলে। হযরত আলী জানায় এই দোকানের আয় দিয়ে তিনি তার ৫ সদস্যের পরিবারের ভরনপোশন বহন করেন। দোকানে বিনিয়োগ করতে গিয়ে তার প্রায় দেড় লাখ টাকা ঋণ রয়েছে। এখন দোকানের সবকিছু পুড়ে ছাই হওয়ায় তার পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই প্রশাসনসহ দানশীল ব্যাক্তিদের নিকট সহায়তার আবেদন করেছেন তিনি।
পার্শ্ববর্তী দোকানদার আল-আমিন, হামিদুল ইসলাম, রবিউল ইসলাম জানায় তারা রাতে খবর পেয়ে শোনেন বিএসসি মোড়ে দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে তাড়াহুড়া করে এসে দেখেন সৃষ্টি ডিজিটাল স্টুডিও পুড়ে ছাই হয়ে গেছে। এখন দোকানের মালিক হযরত আলী কীভাবে পরিবারের খরচ চালাবেন তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। তাই স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন প্রতিবেশি দোকানমালিকসহ সচেতনমহল।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটতে পারে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আশেপাশের দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )