1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় বিয়ের আনন্দ বিষাদে পরিণত, ঘর পুঁড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

গঙ্গাচড়ায় বিয়ের আনন্দ বিষাদে পরিণত, ঘর পুঁড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

 গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০০ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কিসামত হাবু গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত আনুমানিক ১১টার দিকে মিয়াজিপাড়ার বাসিন্দা আশু মিয়ার বাড়িতে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তার গোয়ালঘর সম্পূর্ণ পুঁড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় আশু মিয়া ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। তারা নিজ ছেলের বিয়ের আনুমানিকতার মাধ্যমে  পুত্রবধুকে আনতে গিয়েছিলেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরলেও ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়।
এ ঘটনায় গোয়াল ঘরে থাকা ৭টি ছাগল, গো-খাদ্য ও অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণ পুঁড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আশু মিয়া। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ” ছেলের বিয়ের উপলক্ষে বউ আনতে যাওয়ার সুবাদে  কেউ বাড়িতে না থাকার সুযোগে  শত্রুতা বশত: ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিতে পারে।
খবর পেয়ে ৯৯৯ এর সহায়তায়  দ্রুত গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং বাড়ির ভেতর থাকা গরু ও অন্যান্য মালামালসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়া থেকে উদ্ধার করেন।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সান্ত্বনা দেন এবং সহায়তার আশ্বাস প্রদান করেন।
 এছাড়া গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (প্যানেল) চেয়ারম্যান বকুল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করে পাশাপাশি  উপজেলা নির্বাহী অফিসার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান,  বিষয়টি বিশেষ মাধ্যমে অবগত হয়েছি। প্রশাসনের উদ্যোগে দূর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহতায় ২ বান টিন, নগত ৬ হাজার টাকা ও ২ প্যাকেট শুকনো খাবার প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )