1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেশ ও ইসলামের কল্যাণে কাজ করবে এমন সরকার চাই, ফখরুল | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

দেশ ও ইসলামের কল্যাণে কাজ করবে এমন সরকার চাই, ফখরুল

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩৫ জন দেখেছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের কল্যাণে ও ইসলামের স্বার্থে কাজ করবে এমন একটি সরকার প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
গতকাল শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে আলেম-ওলামা ও ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন হলেই সব শেষ হবে না, বরং সরকার গঠনের পর তা যেন সঠিকভাবে কাজ করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, “ভোট আমাদের পবিত্র আমানত, মানুষের কল্যাণে ও ইসলামের কল্যাণে কাজ করবে আমরা তাকেই ভোট দেব।”
তিনি শেখ মুজিবুর রহমানের হত্যার পর জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছিলেন তখন তিনিই প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছিলেন। তিনিই প্রথম আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস কথাটি দিয়েছিলেন।”
আগের সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “গত সরকারের সময় আলেম-ওলামাদের কোনো সহায়তা করা হয় নাই। বিএনপি সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়।” তিনি সৎ পথে জীবিকা নির্বাহের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা ভিন্ন পথে রোজগারের কথা চিন্তা করতে পারি না। আমি ও আমার পরিবার সৎ পথে থেকে চলতে চাই, শুধু রাজনীতি করতে গিয়ে আমাকে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে হয়েছে। যতটুকু কাজ করব তা যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি।”
জনগণের দুঃখ-কষ্ট বুঝতে পারা রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক ব্যক্তি ছাড়া অন্য কেউ জনগণের দুঃখ কষ্ট বুঝবে না। যে ব্যক্তিগুলো জনগণের সঙ্গে থেকে তাদের দুঃখ-কষ্ট বোঝে তারা যদি নির্বাচিত হয়ে সংসদে যায় তাহলেই তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করতে পারব।” তিনি নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব সব রাজনৈতিক দলের ওপর বর্তায় বলেও উল্লেখ করেন।
ইন্টারনেটে বিভাজন সৃষ্টির প্রবণতা নিয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, “ইতোমধ্যে বাংলাদেশ ও ইসলামের শত্রুরা ইউটিউব ফেসবুকে বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করেছে।” তিনি আলেম-ওলামাদের জন্য কিছু করার সুযোগ পেলে তা অবশ্যই করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
এই মতবিনিময় সভায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা খলিলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপি সহসভাপতি নূর-এ শাহাদাৎ স্বজন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।\

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )